October 28, 2026, 7:09 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ভারতে পালানোর পথে দর্শনা ইমিগ্রেশন আওয়ামী লীগ নেতা আটক

হাসমত আলী

 

হাসমত আলী

চুয়াডাঙ্গা প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

৩০-০৯-২৫

 

 

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মুনির (৫০) ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায় গোপালগঞ্জ সদর উপজেলার জহিরুল হকের ছেলে এস এম মুনির দীর্ঘদিন ধরে মামলার আসামি হিসেবে আত্মগোপনে ছিলেন। অবশেষে ভারতে পালানোর চেষ্টা করতে গিয়েই পুলিশের জালে ধরা পড়লেন তিনি। গোপালগঞ্জ সদর থানায় তার নামে একটি নাশকতা মামলা রয়েছে এ ছাড়াও তার বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জরিত থাকার অভিযোগ রয়েছে।

ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তা এসআই তারিক জানান, সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় মুনিরকে আটক করা হয়। পরে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন