October 28, 2026, 7:09 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

জামাল পুর দেওয়ানগঞ্জ জনগণের আস্থায় ভরসা খুঁজছেন আবুল হাসেম মাষ্টার

মোঃ মোখলেছুর রহমান

জামালপুর জেলায় দেওয়ানগঞ্জ উপজেলার ২ নং চর-আমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম

 

 

 

মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি দৈনিক ৩৬ জুলাই

 

 

 

ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা

২ নং চর-আমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম মাষ্টার সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক জনসংযোগ করেছেন। দিনভর তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার নানান সমস্যা শোনেন। তাঁর এ উদ্যোগে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া পড়েছে।

স্থানীয়দের মতে, রাজনীতি মানেই কেবল সমাবেশ, কর্মসূচি বা শ্লোগান নয়—মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোই একজন প্রকৃত রাজনৈতিক নেতার পরিচয়। আবুল হাসেম মাষ্টার সে জায়গায় দাঁড়িয়ে জনসংযোগে মানুষের আস্থা অর্জন করছেন।

হাসেম মাষ্টার বলেন, “আমার রাজনীতি হলো মানুষের কল্যাণে কাজ করা। জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি সাবেক সফল সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত ভাইয়ের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “মিল্লাত ভাই অতীতে এলাকায় যে উন্নয়ন করেছেন তা আজও দৃশ্যমান। আগামীতে ধানের শীষে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করলে আরও ব্যাপক উন্নয়ন সম্ভব হবে।”

বিশ্লেষকরা মনে করছেন, মাঠপর্যায়ে বিএনপির কর্মীরা যদি এভাবে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারেন, তবে সংগঠন আরও শক্তিশালী হবে এবং নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।

এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত থেকে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।



আমাদের পেজ লাইক করুন