October 28, 2026, 8:18 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

পি আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে চকরিয়া জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

শওকতুল ইসলাম

 

শওকতুল ইসলাম চকরিয়া প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

পি আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে চকরিয়া,মাতামুহুরি ও চকরিয়া পৌরজামায়েত ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বিকেল ৩টায় চকরিয়া পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল চকরিয়া পৌরশহরের প্রদক্ষিণ করে থানার রাস্তার মাথা সিস্টেম কমপ্লেক্স থেকে ঘুরে সমাবেশস্হল পুরাতন বাসস্ট্যান্ড আল আকসা মার্কেট সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া থেকে বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ্ আল ফারুক।

 

আবদুল্লাহ আল ফারুক বলেন,দেশের কল্যাণে অবিলম্বে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাসহ ৫ দফা দাবি মেনে নিতে হবে।পি আর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য একটা পদ্ধতি। এর মাধ্যমে সংসদে একটি দলের একক নেতৃত্বের প্রভাব কমে যায়। জনগণের ভোট নষ্ট হয় না,রাষ্ট্র এক নায়কতন্ত্র থেকে মুক্তি পায়। এসময় তিনি সহস্রাধিক শহীদের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন কোনো স্বৈরাচারকে ক্ষমতায় না বসানোর আহবানও জানান।

 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ,এছাড়া বক্তব্য দেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, চকরিয়া উপজেলা জামায়াতের প্রাক্তন আমীর মাওলানা সাবের আহমদ ও মাওলানা মোজাম্মেল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম,

মাতামুহুরি সাংগঠনিক উপজেলার সাংগঠনিক সম্পাদক ওমর আলী,খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান,

পেকুয়া উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, নায়েবে আমীর জেএম শাহাবুদ্দীন, সেক্রেটারি নুরুল কবির, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা এএইচএম বদিউল আলম প্রমুখ।



আমাদের পেজ লাইক করুন