October 28, 2026, 8:18 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

*উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ: মেয়র শাহাদাত*

রকিবুল হাসান

মোঃ রাকিবুল হাসান

চট্টগ্রাম চান্দগাঁও প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই

 

 

 

চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জনগণের কল্যাণে প্রতিটি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃক ওয়ার্লেস ঝাউতলা কলোনি জামে মসজিদে গভীর নলকূপ স্থাপন প্রকল্পের কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।মেয়র বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে চসিকের কার্যক্রম এখন শুধু কেন্দ্রীয় এলাকাতেই নয়, প্রত্যন্ত ও অবহেলিত মহল্লাগুলোও অন্তর্ভুক্ত করছে। ওয়ার্লেস কলোনি জামে মসজিদ এলাকায় গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে এলাকার পানি সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে।মেয়র আশা করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের পানি সংকট থেকে মুক্তি পাবেন এবং নগরের উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে।মসজিদ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, সাবেক কাউন্সিলর মাহফুজ আলম, রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এমআর মন্জু, বিএনপি নেতা মনিরুল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, প্রকল্প তত্ত্বাবধানকারী সদস্য মো. আকতার হোসেন, মাওলানা আলাউদ্দীন ছাবেরী প্রমুখ।



আমাদের পেজ লাইক করুন