October 28, 2026, 9:16 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

করিমগঞ্জ-তাড়াইলের জনপ্রিয় মুখ অ্যাডভোকেট জালাল মোঃ গাউস

জোনায়েদ হোসেন জুয়েল

 

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

 

করিমগঞ্জ ও তাড়াইলের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত এক নাম অ্যাডভোকেট জালাল মোঃ গাউস। ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। ১৯৭৭ সালে মাত্র অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপস্থিতিতে উথারিয়া খাল খনন প্রকল্পে অংশগ্রহণের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। এরপর থেকে দল ও অঙ্গসংগঠনের নানা পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেও তিনি ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তিনি রাজনৈতিক অঙ্গনে নিজের ভূমিকা তুলে ধরেন। পরবর্তীতে আইন পেশায় যুক্ত হয়ে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হয়ে সম্মানজনক অবস্থান অর্জন করেন।

বর্তমানে তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত আছেন। কিশোরগঞ্জ সরকারি আদর্শ শিশু বিদ্যালয়, কিশোরগঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংকসহ একাধিক প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে করিমগঞ্জ উপজেলার নানশ্রী বাজার জামে মসজিদের সভাপতির দায়িত্বে আছেন তিনি।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে করিমগঞ্জ-তাড়াইল আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ছিলেন অ্যাডভোকেট জালাল মোঃ গাউস। তখন থেকেই তিনি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী করিমগঞ্জ-তাড়াইলে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন, ফলে স্থানীয় জনগণের কাছে তিনি একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত হয়েছেন।

অ্যাডভোকেট জালাল মোঃ গাউস বলেন, “আমার একমাত্র লক্ষ্য জনগণের সেবা করা। করিমগঞ্জ-তাড়াইলের মানুষ যদি আমাকে সুযোগ দেন, তবে উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের আস্থা অর্জন করব, ইনশাআল্লাহ।”

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হলে করিমগঞ্জ-তাড়াইলের মানুষ ঐক্যবদ্ধভাবে তার পক্ষে দাঁড়াবে।



আমাদের পেজ লাইক করুন