October 29, 2026, 2:52 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চকরিয়া মহাসড়কে ডাকাতিকালে হত্যার ঘটনায় ৩ ডাকাত গ্রেফতার”

শওকতুল ইসলাম

 

শওকতুল ইসলাম  চকরিয়া প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

 

চট্রগ্রাম কক্সবাজার মহাসড়ক চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালায় ডাকাতদের পাতানো ফাঁদে মটর সাইকেল আরোহী উখিয়ার যুবক মাহমুদুল হক হত্যার ঘটনায় শ্বাসরুদ্ধকর অভিযানে নামে চকরিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম।অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ, থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল আনোয়ার ও উপপরিদর্শক আরকানুল ইসলাম।

 

থানা সূত্রে জানা যায়, নিহত মাহমুদুল হক হত্যায় সরাসরি সম্পৃক্ত ডাকাতদলের অন্যতম সদস্য হুমাইয়ুন কবির আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে নিজের দোষ স্বীকার করে এবং তার দেওয়া তথ্য মতে ২১ সেপ্টেম্বর ডুলাহাজার ইউনিয়নের রং মহলে বিশেষ অভিযানে নামে পুলিশ।অভিযান চালিয়ে মাহমুদুল হক হত্যার ঘটনায় সম্পৃক্ত ডাকাতদলের সদস্য অপর দুই আসামী আব্দুল হামিদ ও ফরিদুল আলমকে গ্রেফতার করতে সক্ষম হয় চকরিয়া থানা পুলিশ। পরে তাদের চকরিয়া বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রশি,২টি স্মার্ট ফোন,২টি বাটন ফোন,১টি কালো রংয়ের মানিব্যাগ,এবং ১টি হ্যালমেট তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

 

সোমবার ২২’সেপ্টেম্বর বিকেল ৪টা ৪৫ চকরিয়া থানার হলরুমে সার্বিক বিষয়ে প্রেস কনফারেন্স করেন চকরিয়া থানা পুলিশ। প্রেস কনফারেন্সে ঘটনার বিস্তৃত বর্ণনা তুলে ধরেন চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ। গ্রেফতারকৃত আসামীদের জবানবন্দি অনুসারে ডাকাতদলের বাকি সদস্যদের ও দ্রুত গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি। এছাড়াও চকরিয়া থানার আওতাধীন যেকোন ধরনের অপরাধের তথ্য দিতে সাংবাদিকসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী অভিজিৎ দাশ এবং নবাগত ওসি তৌহিদুল আনোয়ার।



আমাদের পেজ লাইক করুন