October 28, 2026, 8:33 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাতক্ষীরা সদর আলিপুর ইউনিয়ন জামায়াতের সীরাত মাহফিল অনুষ্ঠিত

শরীফুল ইসলাম

 

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি : দৈনিক ৩৬জুলাই

 

 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন শাখার সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাহমুদপুর বাজারে আলিপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আলিপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহমুদুন্নবীর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, জামায়াত মনোনীত সাতক্ষীরা-২ আসনের (দাঁড়ীপাল্লা) প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী,

সদর উপজেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শফিকুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ডাঃ শফিকুল ইসলাম,

এসময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আব্দুল্লাহ বকুল, সাবেক সেক্রেটারি ডাক্তার আবু জাফর টিম সদস্য আব্দুল গফুর সরদার যুব বিভাগের সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি মোঃ সাইফুদ্দিন, আলিপুর ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি সাইবুর, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। ইসলামী আদর্শভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে ত্যাগ, ধৈর্য ও সুদৃঢ় সংগঠনের কোনো বিকল্প নেই। দেশের বর্তমান সংকট উত্তরণের জন্য জনগণের অধিকার আদায়ে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন, মুসলিম জাতির সকল ভেদাভেদ হলে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে সুন্দর একটি সমাজ গঠন সহজ হবে।এছাড়া ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ ও গুণাবলী তুলে ধরেন।শেষপর্যন্ত মিলাদ ও বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।



আমাদের পেজ লাইক করুন