October 28, 2026, 4:23 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাতক্ষীরা সদর উপজেলা কুশখালী উজির বাগান সিরাত মাহফিল অনুষ্ঠিত  

শরীফুল ইসলাম

 

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধিঃ দৈনিক ৩৬জুলাই

 

 

 

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের উজিরবাগান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এক বিশাল সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরবাগান হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব আবুল কাশেম।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। প্রধান আলোচক ছিলেন মাওলানা আবুল খায়ের এবং বিশেষ আলোচক ছিলেন খলিলনগর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুশখালি ইউনিয়ন শাখার আমির ক্বারী গোলাম রসুল শাহী, সেক্রেটারি প্রভাষক মাওলানা আনারুল ইসলাম, ইউনিয়ন নায়েবে আমির মাস্টার আব্দুর রাজ্জাক, মো. ইয়াসিন আলী ও মাওলানা মাগফুর রহমান।

 

এছাড়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুশখালি ইউনিয়ন শাখার পরিচালক ইকরামুল হুসাইনসহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ইসলামের আলোকে রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরেন। পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।



আমাদের পেজ লাইক করুন