October 29, 2026, 4:54 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রূপগঞ্জে মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

সাইফুল ইসলাম

 

সাইফুল ইসলাম রূপগঞ্জ প্রতিনিধি:

দৈনিক,৩৬ জুলাই

 

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ)কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে প্রীতম দাস (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃত প্রীতম দাস ওই এলাকার স্বপন দাসের ছেলে এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিইসি বিভাগের ছাত্র।

 

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রীতম দাস তার আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রীতম দাস মন্তব্য করার বিষয়টি স্বীকার করেছে।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার এসআই তাপস কুন্ড বাদী হয়ে প্রীতম দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে এমন মন্তব্য করার অভিযোগে প্রীতম দাসকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”



আমাদের পেজ লাইক করুন