October 28, 2026, 12:37 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বরগুনায় সুশৃঙ্খল দুর্গাপূজা নিশ্চিত করতে সম্প্রীতি সমাবেশ

কাশেম হাওলাদার

 

কাশেম হাওলাদার

বরগুনা প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

 

 

 

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে বরগুনায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২০ সেপ্টেম্বর) বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে জেলা মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সিনিয়র সাংবাদিক চিত্তরঞ্জন শীল।

 

প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাবলিক প্রসিকিউটর অ্যাড. মো. নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহকারী পরিচালক দিপু হাফিজুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, বরগুনা সদর ওসি মো. ইয়াকুব হোসাইন, বিশেষ পিপি অ্যাড. রঞ্জুয়ারা শিপু এবং বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল প্রমোখ।

 

সমাবেশে জেলা পূজা উদযাপন পরিষদ, কালীবাড়ি মন্দির কমিটি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও যুব সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ।

 

নেতৃবৃন্দ বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি দেশের অসাম্প্রদায়িক সংস্কৃতির প্রতীক। এ উৎসব সফল করতে সকল ধর্মের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

 

তাঁরা পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা, স্বেচ্ছাসেবক দল, নিরাপত্তা ও আলো ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেন। পাশাপাশি যেকোনো সমস্যা হলে দ্রুত বিট অফিসার বা সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে বলেন। নেতারা আশাবাদ ব্যক্ত দেন, প্রশাসনের সহযোগিতায় এবারের দুর্গাপূজাও নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।



আমাদের পেজ লাইক করুন