October 29, 2026, 1:16 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বিচার-সংস্কার ছাড়া নির্বাচন নয়”—রাজশাহীতে এনসিপির পদযাত্রা কর্মসূচি

গোলাম কিবরিয়া
Oplus_0

 


“বিচার-সংস্কার ছাড়া নির্বাচন নয়”—রাজশাহীতে এনসিপির পদযাত্রা কর্মসূচি

মোঃ গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি জানিয়েছে—“বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়”—এই স্লোগানকে সামনে রেখে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৬ জুলাই) রাজশাহীতে একটি পথসভা ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় থেকে বিকাল ২টায় শুরু হওয়া পদযাত্রাটি রাজশাহীর সাহেববাজার বড় মসজিদের সামনে এসে শেষ হয়। সেখানে একটি মঞ্চ তৈরি করে এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,

“আমরা এসেছি জুলাই অভ্যুত্থানের বার্তা নিয়ে—যে বার্তা একটি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখায়। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ—এই তিন খাতে রাজশাহীর মতো অনেক জেলা বৈষম্যের শিকার। এই বৈষম্যের অবসান চাই।”

তিনি আরও বলেন,

“আমরা নতুন বাংলাদেশ চাই—যেখানে থাকবে না গনত্যাকারীদের রেহাই। আমরা চাই জুলাই সনদ, চাই রাষ্ট্রীয় মৌলিক সংস্কার। আর সেটি সম্ভব বিচার ও প্রতিকার নিশ্চিত করেই।”

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলেন তিনি,

“বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের ভাইদের হত্যা করে। এবার যদি সীমান্তে আবারো এমন হামলা হয়, তাহলে আমরা লং মার্চ ঘোষণা করবো। সীমান্তে বাহাদুরি দাদাদের নয়, এবার থেকে আমরা নিজেরাই রক্ষা করবো আমাদের সীমান্ত।”

সভায় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা সহ আরও অনেকে।

সদস্য সচিব আখতার হোসেন বলেন,

“বাংলাদেশের মানুষ বহুদিন ধরে স্বৈরাচারী আওয়ামী শাসনের শিকার। ফ্যাসিবাদী দমন-পীড়ন এবং সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ হওয়া দরকার। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং মানবিক মর্যাদার রোল মডেল।”

এনসিপির এই কর্মসূচি রাজনৈতিকভাবে স্পষ্ট বার্তা দিয়েছে—সংস্কার ও ন্যায়ের ভিত্তি ছাড়া আর কোনো নির্বাচন এই দেশের জনগণ মানবে না।


🔗 পরবর্তী কর্মসূচি ও খবর পেতে চোখ রাখুন: www.daynik36july.com
 রিপোর্ট পাঠাতে ইমেইল করুন:


 



আমাদের পেজ লাইক করুন