October 29, 2026, 3:57 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গায় আবাসিক হোটেল থেকে একজনের মরদেহ উদ্ধার

মোঃ হাসমত আলী

হাসমত আলী প্রতিনিধি চুয়াডাঙ্গা: দৈনিক ৩৬জুলাই ২০-০৯-২৫

 

 

 

চুয়াডাঙ্গা শহরের একটি আবাসিক হোটেল থেকে মাহবুবুর রহমান মাসুম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ২০ সেপ্টেম্বর দুপুরে শহরের পৌরসভা মোড়ের ওই হোটেলের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহবুবুর রহমান মাসুম (৪৫) চুয়াডাঙ্গা পৌর শহরের কেদারগঞ্জ সবুজপাড়ার মজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে তিন বন্ধুসহ চুয়াডাঙ্গা আবাসিক নামে একটি হোটেলে ওঠেন মাহবুবুর রহমান মাসুম। গত শুক্রবার বিকাল থেকে এক কক্ষ ত্যাগ করেন। অপর আরেক বন্ধু শনিবার সকালে হোটেল কর্তৃপক্ষকে জানায় মাসুম অসুস্থ হয়ে পড়েছেন। হোটেল কর্তৃপক্ষ কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, সিআইডি দলকে খবর দেয়া হয়েছে। তারা এসে আলামত সংগ্রহ করবে। ময়নাতদন্ত প্রতিবেদনের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে



আমাদের পেজ লাইক করুন