October 28, 2026, 11:27 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কিশোরগঞ্জে জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ!!!

জোনায়েদ হোসেন জুয়েল

 

 

মোঃজোনায়েদ হোসেন জুয়েল,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

 

দীর্ঘ আট বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর। দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এই সম্মেলনকে কেন্দ্র করে জেলা জুড়ে বিরাট উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শেষবার জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে, যেখানে শরিফুল আলম সভাপতি ও মাজারুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

এই বারও জেলা বিএনপির সভাপতি পদে দুইজন প্রার্থী নাম প্রত্যাশী হয়েছেন—বর্তমান সভাপতি শরিফুল আলম এবং সহ-সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ রুহুল আমিন। সাধারণ সম্পাদক পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, বর্তমান সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া প্রমুখ।

নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয়তাবাদী জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান। ভোটগ্রহণ বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর সম্মেলন হওয়ার কারণে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন বলেন, “আমার বাবা মরহুম ফয়জুল করিম সাহেব কিশোরগঞ্জ জেলা বিএনপির প্রথম আহ্বায়ক ছিলেন এবং দেশের মহান নেতা জিয়াউর রহমানের বিশ্বস্ত সহচর ছিলেন। তিনি সবসময় ন্যায়ের পক্ষে কাজ করার শিক্ষা দিয়েছিলেন। আজকের তরুণ প্রজন্মের জন্য দলের প্রধান তারেক রহমানের দিকনির্দেশনা ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক’—এই আদর্শ বাস্তবায়নে আমি মাঠ পর্যায়ে কাজ করে যাবো এবং সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ।”

এবারের সম্মেলন কিশোরগঞ্জ জেলা বিএনপির রাজনীতিকে নতুন শক্তি ও গতিশীলতা এনে দেবে বলে আশা করা হচ্ছে।



আমাদের পেজ লাইক করুন