September 11, 2026, 1:28 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আসাদুজ্জামান

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তিতে গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।

এসময় সমাবেশে আলোচনা রাখেন জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপন, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি এ্যাডভোকেট ইয়াছিন আলী, জামায়াতের সাবেক জেলা সভাপতি মাওলানা আব্দুল মতিন ফারুকী, সাবেক সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান ও জেলা শিবিরের সভাপতি মোশাররফ হোসেন।

এসময় বক্তরা বলেন, এই সরকার জনগণের সাথে প্রতারণা করেছে, তারা গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে উল্টো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জুলাই যোদ্ধাদের উপর নগ্ন হামলা করছে। এই সরকার গ্যাসের দাম, তেলের দাম ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। শিলং সালাউদ্দিন আর ভারতের প্রেসক্রিপশনে এই সরকার দেশ পরিচালনা করছে। সালাউদ্দিনের কথা শুনে মাঝে মাঝে মনে হয় তিনি প্রধানমন্ত্রীরও উপরে। একাই সব বোঝেন, আর কেউ কিছু বুঝেন না। আমরা অবিলম্বে এই সরকার জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাই, নয়তো জনগণ মাঠে নামলে পালাবার পথ খুঁজে পাবেননা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, যুগ্ম সদস্য সচিব লিটু সরকার, কুড়িগ্রাম বার কাউন্সিলের সেক্রেটারি এ্যাডভোকেট তাজুল ইসলামসহ জামায়াত ও ১১ দলের ৫ সহস্রাধিক নেতাকর্মী।



আমাদের পেজ লাইক করুন