October 28, 2026, 3:22 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা

আসাদুজ্জামান

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

গতকাল (৩০ জুলাই) কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির মিছিলে ছাত্রদল, যুবদল ও বিএনপির অতর্কিত হামলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে শোনা যায় “ভাই আমি সাংবাদিক, আমি প্রেস, আমাকে মারবেন না”। এমন আকুতি শোনার পরও দৈনিক জনতার খবর ও ইনসাফ টাইমস-২৪ এর উপজেলা প্রতিনিধি মো. আরিফ আল ইমরান কে আম গাছের ডাল দিয়ে বেধড়ক পিটিয়ে তার ডান হাতের কাঁধের হাড় ভেঙে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার এনসিপি পার্টি অফিস থেকে ফুলবাড়ী জিরো পয়েন্ট এর উদ্দেশ্যে এনসিপি একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়।

উক্ত মিছিলটি পার্টি অফিস থেকে ১০০ গজ এগোতেই বিএনপি’র ছাত্রদল ও যুবদলের লোকজন লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। উক্ত সময় দৈনিক জনতার খবর ও ইনসাফ টাইমস-২৪ এর কুড়িগ্রাম উপজেলা প্রতিনিধি ভিডিও ধারণ করার সময় তার উপরে অতর্কিত হামলা চালায় এবং তার ক্যামেরা ও মাইক্রোফোন ভেঙ্গে দেয়।

উক্ত সাংবাদিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উক্ত হামলার সময় আমার ডান হাতে মারাত্মক জখম হয়, ঘটনাস্থল থেকে চিকিৎসা করার জন্য এক পথচারী যখন আমাকে গাড়িতে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় এ সময় রাস্তায় আবার আমাদের আটকিয়ে সাংবাদিক পিটাও বলে পুনরায় মারধর শুরু করে এবং গাড়িতে ভাঙচুর শুরু করে দেয়। ঘটনাস্থল থেকে বাঁচার জন্য আমি সাংবাদিকতার পরিচয় পত্র প্রদান করলেও তাদের মারধর আরো বেপরোয়া গতিতে বাড়তে থাকে। একপর্যায়ে আমার ডান হাতের কাধের হাড় ভেঙ্গে যায়।

বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালে এই সংবাদকর্মী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।



আমাদের পেজ লাইক করুন