July 30, 2026, 6:16 pm
শিরোনাম :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎
নোটিশ :

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে,

মোঃ তৌসিফ হোসাইন হারুন।

বিশেষ প্রতিনিধি :—-
দৈনিক ৩৬, জুলাই ঢাকা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং সতর্কতামূলক অবস্থান কর্মসূচি শেষে রাজধানীতে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।
মঙ্গলবার (২৩ জুন) শান্তিনগর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল, নাইটিঙ্গেল মোড়, পুরানা পল্টন, দৈনিক বাংলা মোড় ও ফকিরাপুল মোড় প্রদক্ষিণ করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা দেশ বিরোধী ও গণতন্ত্রবিরোধী সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। সেই অর্থ ব্যবহার করে তারা এখন দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পায়তারা করছে। আমরা দেশবাসীকে আহ্বান জানাই, তাদের সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আমাদের সংগে থাকুন।
জহির উদ্দিন তুহিন আরও বলেন, পতিত আওয়ামী লীগের উদ্দেশ্যে চোরাগোপ্তা উঁকি দিয়ে কোন লাভ হবে না স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে রয়েছে এবং দেশবিরোধী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থাকবে বলে হোসিয়ারি উচ্চারণ করেন।

মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার।

এসময় আরো উপস্থিত ছিলেন– ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহি, দপ্তর সম্পাদক, মোঃ পলাশ, তৌসিফ হোসাইন হারুন সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা।



আমাদের পেজ লাইক করুন