July 31, 2026, 8:06 pm
শিরোনাম :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎
নোটিশ :

নাসিরনগরে ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায়  থানায় মামলা, অভিযুক্ত  কিশোর গ্রেফতার।

মোঃ সাইফুল ইসলাম



নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি;

‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সাত বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে পাটখেতে নিয়ে ধর্ষণের ঘটনায় পান্না সরকার (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।
‎রোববার (২১ জুন) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পান্না সরকার উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃণাল সরকারের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রির সহযোগী।  এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নাসিরনগর থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

‎​মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ওইদিন সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলাধুলা শেষ করে শনি পূজা দেখার জন্য পাশের একটি বাড়িতে যাচ্ছিল। পথে নির্জন রাস্তা থেকে অভিযুক্ত পান্না সরকার শিশুটিকে জোরপূর্বক কোলে তুলে নিয়ে আলাকপুর লালমোহন সরকার প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশের একটি পাটখেতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। ​ঘটনার প্রায় আধাঘণ্টা পর শিশুটি বাড়িতে ফিরে আসে। তাকে মন খারাপ করে বসে থাকতে দেখে এবং তার শারীরিক কষ্টের কথা শুনে পরিবারের সদস্যরা বিস্তারিত জানতে চান। তখন শিশুটি জানায়, পান্না সরকার তাকে জোর করে পাটখেতে নিয়ে নির্যাতন করেছে। ​পরিবারের সদস্যরা রাতেই শিশুটিকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্য জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।

‎​নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পান্নাকে আটক করে। সে কিশোর অপরাধের সঙ্গে জড়িত। ভুক্তভোগীর বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



আমাদের পেজ লাইক করুন