June 13, 2026, 5:45 am
শিরোনাম :
সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার। সুনামগঞ্জের দোয়ারাবাজারে দেবর-ভাবীর পরকীয়ার জেরে দু’জনই কারাগারে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ। রাজধানীর মৌচাক এলাকায় যুবদলের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল নিহত নানক ও তাপস সহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আজ। যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ এলাকায় ৩ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা ও আসামি গ্রেফতার। রাজবাড়ীতে যানজটের প্রতিবাদ করায় রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা বালিয়াকান্দিতে কীটনাশক পান করে কিশোরীর মৃত্যু, সৎবাবার বিরুদ্ধে অভিযোগ তারাব পৌরসভা নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা, খন্দকার আল আমিনকে সাহেবকে মনোনয়ন বিয়ে করেছেন টেলিভিশন অঙ্গনের অন্যতম আলোচিত ও জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। ‎
নোটিশ :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দেবর-ভাবীর পরকীয়ার জেরে দু’জনই কারাগারে

রফিকুল ইসলাম

দৈনিক ৩৬ জুলাই,সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দেবর-ভাবীর পরকীয়া সম্পর্কের জেরে স্বর্ণ এবং অর্থ চুরি ও আত্মসাতের অভিযোগে এক কুয়েত প্রবাসী যুবক ও তার প্রেমিকা ভাবীকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দোয়ারাবাজার থানা পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করে।

কারাগারে পাঠানো দু’জন হলেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে কুয়েত প্রবাসী রিয়াজ উদ্দিন (৩২) এবং একই এলাকার দুলা মিয়ার মেয়ে ও কামরুল হাসানের স্ত্রী, দুই সন্তানের জননী সালেহা বেগম (৩১)।

মামলা সূত্রে জানা যায়, সালেহা বেগম ও তার (চাচা-তো) দেবর রিয়াজ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। এর জেরে গত ২ জুন সালেহা বেগম রিয়াজ উদ্দিনের সঙ্গে স্বামী কামরুল হাসানের বাড়ি থেকে চলে যান। এ সময় তিনি স্বামী কামরুল হাসানের ঘরে তার হেফাজতে থাকা নগদ ৬ লাখ টাকা ও প্রায় ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

এ ঘটনায় গত ৮ জুন কামরুল হাসান বাদী হয়ে স্ত্রী সালেহা বেগম ও চাচাতো ভাই রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে চুরি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন।

এছাড়া, অভিযুক্ত দু’জনের যোগসাজশে কামরুল হাসানকে কুয়েতে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, আদালতে দায়ের করা দুই মামলার ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



আমাদের পেজ লাইক করুন