June 19, 2026, 2:55 pm
শিরোনাম :
নাসিরনগরের বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, ‎তীব্র দুর্গন্ধে বাড়ছে জনদুর্ভোগ ​ চার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত, ‎ ব্যক্তিগত ছবি নেট দুনিয়ায় ছড়িয় দেওয়ায় স্কুল ছাত্রীর মৃত্যু: বেঙ্গল ইসলামী লাইফ: বিপদে এক বিশ্বস্ত বন্ধু! কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের দগ্ধ মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ সুমি আক্তারের আকুতি: “আমগোর জীবন গেলে যাক, বাচ্চা দুইডারে বাচাইন” নাসিরনগরের শতবর্ষী মহাখাল সেতু এখন সেতু নয়, যেন মৃত্যুফাঁদ, নাসিরনগরে অটোরিকশার চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু, সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার। সুনামগঞ্জের দোয়ারাবাজারে দেবর-ভাবীর পরকীয়ার জেরে দু’জনই কারাগারে
নোটিশ :

নানক ও তাপস সহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আজ।

রিপোর্টারের নাম

বিশেষ প্রতিনিধি :—-
দৈনিক ৩৬ জুলাই ঢাকা।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। সোমবার (৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ প্রসিকিউশন প্রথমে সূচনা বক্তব্য উপস্থাপন করবে। এরপরই শুরু হবে মামলার মূল সাক্ষ্যগ্রহণ পর্ব।

এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন চার আসামি। তারা হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, এডিসি রওশুনুল হক, এমএ সাত্তার, তোফায়েল, তারেকুজ্জামান, আরিফুর রহমান তুহিন, আহাদ হোসাইন, মো. ইউনূস, মোল্লা রুবেল, আজিজুল হক, রিয়াজ মাহমুদ, হৃদয়, মাইনুল ইসলাম, শেখ বজলুর রহমান, জহির উদ্দিন, আয়মান, সেন্টু মিয়া ও ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম।

এর আগে গত ১০ মে প্রসিকিউশনের আনা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে ট্রাইব্যুনাল এই ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। সে সময় কারাগারে থাকা ৪ আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করলে আদালত সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিনটি (৮ জুন) ধার্য করেন।



আমাদের পেজ লাইক করুন