August 1, 2026, 11:31 pm
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

বিয়ের প্রলোভনে ধর্ষণ, অর্থ আত্মসাৎ ও হুমকির অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডি

রিপোর্টারের নাম

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক গড়ে তুলে এক নারীকে ধর্ষণ, অর্থ আত্মসাৎ এবং পরবর্তীতে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগে দর্শনা থানা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ভুক্তভোগীর পরিচয় গোপন রাখার স্বার্থে তাকে সাবিহা (ছদ্মনাম) হিসেবে উল্লেখ করা হলো।

জানা গেছে, গত ১ জুন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানায় অনলাইনের মাধ্যমে একটি সাধারণ ডায়েরির আবেদন করেন ওই নারী। আবেদনে তিনি অভিযোগ করেন, দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম লিওন রাসেল পরিচয়ের সূত্র ধরে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের আশ্বাস দেন। পরবর্তীতে সেই আশ্বাসকে কেন্দ্র করে দীর্ঘদিন সম্পর্ক বজায় রেখে তাকে প্রতারণার শিকার করা হয়।

জিডিতে উল্লেখ করা হয়, গত বছরের ডিসেম্বর মাস থেকে চলতি বছরের ৩০ মে পর্যন্ত বিভিন্ন সময়ে অভিযুক্ত ব্যক্তি প্রতারণামূলক পরিস্থিতির সৃষ্টি করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এছাড়া ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত তার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করেছেন এবং বর্তমানে বিভিন্নভাবে ফোনে হুমকি-ধমকি দিয়ে আসছেন।

অভিযোগে আরও বলা হয়, সম্পর্কের পুরো সময়জুড়ে তিনি মানসিক, সামাজিক ও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার কাছে বিভিন্ন কল রেকর্ড, মেসেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ সংরক্ষিত রয়েছে বলেও তিনি দাবি করেছেন।

সাধারণ ডায়েরিতে অভিযুক্তের মোবাইল নম্বর ০১৯১১১৮৩৯০৯ এবং ঠিকানা চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার ফুলতলা কেরুজ কোয়ার্টার উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জিডির তদন্ত কর্মকর্তা শেখ তামিম আহম্মেদ বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোহাম্মদপুর থানার ওসি (তদন্ত) মোঃ রকিবুজ্জামান বলেন, ওই ছেলের নামে একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি খুবই স্পর্শকাতর। আমরা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত রিয়েল ইসলাম লিওন রাসেল বলেন রাজনৈতিক কারণে ওই মেয়ের সাথে আমার পরিচয়। তার সাথে অর্থ কাছ থেকে অর্থ লেনদেন হয়নি। শারীরিক সম্পর্ক ঘটনাটি মিথ্যা।



আমাদের পেজ লাইক করুন