July 31, 2026, 8:10 pm
শিরোনাম :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎
নোটিশ :

রাজবাড়ীতে যানজটের প্রতিবাদ করায় রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা

আক্কাস আলী খান

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে আঞ্চলিক মহাসড়কের উপর বাস রেখে যানজট সৃষ্টির প্রতিবাদ করায় দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার অফিস সহায়ক মোঃ ইসলামের ওপর রাবেয়া পরিবহনের বাসের চালক মিলন সহ অজ্ঞাতনামা ৩-৪ জন সহকারীদের কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল ৯ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার ‘মুরগির ফার্ম’ বাস স্ট্যান্ড এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত অবস্থায় ইসলামকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯ টার দিকে মুরগির ফার্ম বাস স্ট্যান্ড এলাকায় আঞ্চলিক মহাসড়কের উপর রাবেয়া পরিবহনের বাস সড়কের মাঝখানে রাখে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় দৈনিক রাজবাড়ী কণ্ঠের অফিস সহায়ক ইসলাম যানজটের বিষয়ে ড্রাইভারকে বললে এতে ক্ষিপ্ত হয়ে ওঠে। রাবেয়া পরিবহনের ড্রাইভার ও কয়েকজন শ্রমিক ইসলামের ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে ইসলামের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। তার মাথায় ১২টি সেলাই লেগেছে। একজন সাধারণ কর্মজীবী ওপর এমন নৃশংস ও কাপুরুষোচিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

হামলার শিকার মোঃ ইসলাম বলেন, আমি বালিয়াকান্দিতে পত্রিকা পাঠিয়ে অটো রিকসায় অফিসে আসছিলাম। এসময় আঞ্চলিক মহাসড়কের উপর ৩টি বাস একত্রে রেখে যানজট সৃষ্টি করায় তাদের সরিয়ে দিতে অনুরোধ করি। এতে রাবেয়া পরিবহনের চালক মিলনসহ তার সাঙ্গপাঙ্গরা হঠাৎ করেই হামলা চালায়। হামলায় মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



আমাদের পেজ লাইক করুন