August 1, 2026, 10:16 pm
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

দোয়ারাবাজারে গরু ধান খাওয়ার প্রতিবাদ করায় জমির মালিক খুন, আটক ১

দোয়ারাবাজা (সুনামগঞ্জ) প্রতিনিধি

দোয়ারাবাজা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে গরুর ধান খাওয়া নিষেধ করায়, জহুর আলী (৫৫) নামের এক কৃষককে নির্মমভাবে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় লাভলী বেগম নামে এক মহিলাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

শুক্রবার (১লা মার্চ) সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সুঁড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ১১টার দিকে সুঁড়িগাঁও গ্রামের মৃত হযরত আলীর পুত্র জহুর আলী (৫৫) তার জমিতে গরু দিয়ে ধান খাওয়াতে নিষেধ করায় একই গ্রামের প্রতিপক্ষ কফিল উদ্দিন মাস্টারের পুত্র উজ্জল ও ফয়সাল আহমদের সাথে বাকবিতন্ডা হয়। নিহতের জমি প্রতিপক্ষের বাড়ির সন্নিকটে হওয়ায় প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ ভাবে আক্রমণ করে এবং রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম বলেছেন, এ ঘটনায় ভিকটিমের প্রতিপক্ষের এক মহিলাকে তাৎক্ষণিক আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



আমাদের পেজ লাইক করুন