July 29, 2026, 7:13 pm
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

বালিয়াকান্দিতে দপ্তর প্রধানদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি

আক্কাস আলী খান
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নব যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। তিনি তার বক্তব্যে রাজবাড়ীর বিভিন্ন উপজেলায় মাদক প্রতিরোধে জোরালো ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কৃষি, প্রাণিসম্পদ, নদী ভাঙ্গন, পানি নিষ্কাশন স্বাস্থ্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।
এর আগে নবাগত জেলা প্রশাসক উপজেলা চত্বরে বৃক্ষ রোপন করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সবশেষে বালিয়াকান্দি উপজেলায় জম্ম মৃত্যু নিবন্ধনে যে সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশ সফল ভাবে কার্যক্রম পরিচালনা করছে তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করেন।



আমাদের পেজ লাইক করুন