July 29, 2026, 9:11 pm
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

ষ্ট্যাফ রিপোর্টার

ষ্ট্যাফ রিপোর্টার
জেলার আইনশৃঙ্খলা কার্যক্রম আরও শক্তিশালী ও জনমুখী করতে মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) তিনি জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনসূচির অংশ হিসেবে তিনি কিশোরগঞ্জ জেলা এর ভৈরব থানা, ভৈরব শহর পুলিশ ফাঁড়ি এবং বাজিতপুর থানাধীন পিরিজপুর পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট ইউনিটে কর্মরত কর্মকর্তাদের ও সদস্যদের সার্বিক কল্যাণ এবং কর্মপরিবেশ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি সদস্যদের খাবার, আবাসন, চিকিৎসা সুবিধা, ছুটি ব্যবস্থাপনা, যানবাহনসহ প্রয়োজনীয় সরঞ্জাম ও পরিবহন সুবিধা সরেজমিনে পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত ও কার্যকর পুলিশি টহল জোরদারের নির্দেশ দেন। বিশেষভাবে মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ, গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত কার্যকর করা এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে থানায় আগত সেবা প্রত্যাশীদের দ্রুত, আন্তরিক ও আইনসম্মত সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান লক্ষ্য। তাই জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে প্রতিটি সদস্যকে সততা, মানবিকতা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকারসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা পুলিশের এমন ধারাবাহিক তদারকি কার্যক্রম জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



আমাদের পেজ লাইক করুন