July 31, 2026, 10:07 pm
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সরকারি রাস্তা ও খাল দখল, জনদুর্ভোগ চরমে

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাড়াদী গ্রামে সরকারি গ্রাম্য রাস্তা ও খাল অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ এবং রাস্তা কেটে পুকুর খননের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দনা নদীর পাড়সংলগ্ন সমীরের দোকান থেকে রাজিবের দোকান পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি কাঁচা রাস্তা এবং পাশের একটি সরু খাল দীর্ঘদিন ধরে এলাকাবাসীর চলাচল ও কৃষিকাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে। ১৯৮৭ সালে কৃষি বিভাগের উদ্যোগে মাঠের পানি নিষ্কাশনের সুবিধার্থে খালটি খনন করা হয়, যা চন্দনা নদীর সাথে সংযুক্ত। পরবর্তীতে ২০০৫ সালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে রাস্তার সংস্কার কাজ করা হয় এবং ২০১০ সাল পর্যন্ত ইউনিয়ন পরিষদের অধীনে একাধিকবার সংস্কার করা হয়।
কিন্তু বর্তমানে ওই গ্রামের মৃত আক্কাস আলী মৌলিকের ছেলে মোঃ ইব্রাহীম মৌলিক সরকারি রাস্তার উপর অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী বাধা প্রদান করলে তিনি প্রভাব খাটিয়ে নির্মাণ কাজ সম্পন্ন করে। এতে জনসাধারণের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

এছাড়াও তিনি খালের মধ্যে সিমেন্টের খুঁটি পুঁতে স্থাপনা নির্মাণের চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে। একই সাথে আনোয়ারের বাড়ির পাশের সরকারি রাস্তা কেটে প্রবাসী আখের আলী মন্ডলের স্ত্রী মোছাঃ মোমেনা খাতুন একটি পুকুর খনন করেছেন, যার ফলে রাস্তার বড় অংশ ভেঙে গেছে এবং চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, বর্তমানে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গর্ত সৃষ্টি হয়েছে, ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কৃষিপণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ১২০০ ফুট রাস্তা সংস্কার করা হলেও অবশিষ্ট অংশে অভিযুক্তদের বাধার কারণে কাজ বন্ধ রয়েছে।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, “এটি আমাদের একমাত্র চলাচলের রাস্তা। দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে।”
আইন অনুযায়ী, জনসাধারণের রাস্তা দখল, প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্ষতিগ্রস্ত করা দণ্ডনীয় অপরাধ। স্থানীয় এলাকাবাসী ইতোমধ্যে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ, রাস্তা ও খাল দখলমুক্ত করা এবং ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।



আমাদের পেজ লাইক করুন