July 30, 2026, 11:09 pm
শিরোনাম :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎
নোটিশ :

বালিয়াকান্দিতে জন্ম-মৃত্যু নিবন্ধনে প্রথম স্থান, ইউএনওসহ সংশ্লিষ্টদের অভিনন্দন

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি

আক্কাস আলী খান
রাজবাড়ী প্রতিনিধি

ঢাকা বিভাগের ১২৩টি উপজেলার মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথম স্থান অর্জন করেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা। এ সাফল্যের পেছনে উপজেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা ও সমন্বিত প্রচেষ্টাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

এই অর্জনের জন্য বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।

প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সঠিক ও সময়মতো জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা নাগরিক সেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ক্ষেত্রে বালিয়াকান্দি উপজেলার এ অর্জন অন্য উপজেলাগুলোর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

উপজেলা প্রশাসনের ধারাবাহিক উদ্যোগ, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সেবার ফলে এই সফলতা এসেছে বলেও উল্লেখ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং সেবার মান আরও উন্নত হবে।



আমাদের পেজ লাইক করুন