July 31, 2026, 10:06 pm
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

রাজিবপুরে ইটভাটার ধোঁয়ায় ৪০ বিঘা জমির ধান নষ্টের অভিযোগ

আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় একটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রায় ৪০ বিঘা জমির ধান পুড়ে নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত ৪৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ঘটনাটি উপজেলার স্লুইসগেট এলাকায় ঘটেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, গত সোমবার রাতে ভাটা থেকে অতিরিক্ত ধোঁয়া নির্গত হওয়ার পর আশপাশের কৃষিজমির ধানগাছ পুড়ে যায়। শুধু ধান নয়, ওই ধোঁয়ার প্রভাবে বসতবাড়ির আশপাশের ফলজ গাছ ও বাঁশঝাড়ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাঁদের দাবি।
সরেজমিনে শনিবার (২৫এপ্রিল) সকালে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত জমিগুলোর ধানগাছ শুকিয়ে কালচে হয়ে গেছে। অনেক জায়গায় শিষ নষ্ট হয়ে নেতিয়ে পড়েছে।
স্থানীয় কৃষক আবদুস ছালাম বলেন, তিনি ২৫ বিঘা জমিতে ধান আবাদ করেছিলেন। ঘটনার আগের দিন জমি দেখে গেলেও পরদিন এসে দেখেন প্রায় সব ফসল নষ্ট হয়ে গেছে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিপূরণ চাইতে গেলে ভাটার পক্ষ থেকে অসহযোগিতা ও দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
আরেক কৃষক শহীদ মিয়া বলেন, ভাটার মৌসুম শেষে অতিরিক্ত কয়লা পোড়ানোর কারণে এই ধোঁয়ার সৃষ্টি হয়েছে, যা তাঁদের ফসলের ক্ষতি করেছে। একই অভিযোগ করেন কৃষক আবদুল আজিজ। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে চাষাবাদ করলেও এ ধরনের ক্ষতি আগে দেখেননি। এই ক্ষতি পুষিয়ে নেওয়া তাঁদের পক্ষে কঠিন।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন ভাটার মালিক রফিকুল ইসলাম মুকুল। তিনি বলেন, আমার ইটভাটার চিমনী ১০০ ফিট উচ্চতক্য, তাছাড়া গত এক সপ্তাহ থেকে আমি ইট পোড়াচ্ছি না। তাই ধোঁয়ার কারণে নয়; তীব্র গরম হাওয়ার কারণে এ ক্ষতি হয়ে থাকতে পারে।
কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রেজাউল করিম বলেন, ইটভাটাগুলোর ফায়ারিং চেম্বারে গ্যাস জমা থাকে। ইট পোড়ানো বন্ধ করার পর ভাটার ফায়ারিং চেম্বার মুখ খুলে দিলে ওই গ্যাসগুলো যেদিক দিয়ে পরিবেশে অবমুক্ত হয় ওই অংশের চারপাশের ফসলি জমি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হতে পারে। তাই ফায়ারিং চেম্বারের গ্যাস পরিবেশে অবমুক্ত করার আগে আশেপাশের জমিতে ফসল আছে কি না সেটি দেখে নিয়ে তারপর ছেড়ে দিতে হবে।
এ বিষয়ে রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান প্রতিনিধিকে বলেন, এখন পর্যন্ত কৃষকদের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 



আমাদের পেজ লাইক করুন