April 22, 2026, 10:18 am
শিরোনাম :
লিভার ক্যান্সারে আক্রান্ত উসমান আলী অসহায় পিতা—সমাজের সহায়তার আবেদন। কালুখালীতে বাকপ্রতিবন্ধী যুবতী অন্তঃসত্ত্বা, সন্দেহের তীর ফজলুর দিকে তারাকান্দায় সংর্ঘষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি মগনামায় ৯৩১ জেলে পেল সরকারি খাদ্য সহায়তা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বালিয়াকান্দিতে ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান, ১১ জনকে জরিমানা নাসিরনগরের চাতলপাড়ে নিখোঁজের ৭ ঘণ্টা পর কবরস্থানের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা চলন্ত গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ রাজধানীর শাপলা চত্বর গণহত্যার মামলার আসামি হচ্ছেন পুলিশের সাবেক আইজিপি মামুন: চিফ প্রসিকিউটর
নোটিশ :

লিভার ক্যান্সারে আক্রান্ত উসমান আলী অসহায় পিতা—সমাজের সহায়তার আবেদন।

মোঃ মাহফুজুর রহমান ফরহাদ ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধ।

 

মোঃ মাহফুজুর রহমান ফরহাদ
ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধ।

ইটনা উপজেলার এক অসহায় পরিবার আজ মানবিক সহায়তার প্রত্যাশায় দিন কাটাচ্ছে।

জানা যায়, ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের অধীন গজারিয়া কান্দা গ্রামের বাসিন্দা মোঃ উসমান আলী, পিতা মৃত সমির উদ্দীন, বর্তমানে মারাত্মক লিভার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি দুই ছেলে ও তিন মেয়ের জনক। দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকলেও তাঁর পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় বর্তমানে চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও অর্থের অভাবে তা চালিয়ে যাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এদিকে পরিবারের সদস্যরা সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিবর্গসহ সকল হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। তাদের আশা, সবার সামান্য সহযোগিতা পেলে হয়তো আবারও সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন এই অসহায় পিতা।

মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।



আমাদের পেজ লাইক করুন