July 31, 2026, 8:07 pm
শিরোনাম :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎
নোটিশ :

বালিয়াকান্দিতে ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান, ১১ জনকে জরিমানা

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি

আক্কাস আলী খান
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় একটি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ০৭টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত বালিয়াকান্দি ভাই ভাই ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পেট্রোল ক্রয়ে আগত মোটর সাইকেলসমূহের কাগজপত্র যাচাই করা হয়।

এ সময় হালনাগাদ বৈধ কাগজপত্রবিহীন যানবাহনগুলোকে জ্বালানি তেল গ্রহণ থেকে বিরত রাখা হয়। পাশাপাশি লাইনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১১ জন ব্যক্তিকে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারা অনুযায়ী প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ৫,৫০০ (পাঁচ হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে কাগজপত্র যাচাই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বিআরটিএ, রাজবাড়ীর মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত। এছাড়া বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুলের নেতৃত্বে একটি পুলিশ টিম আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে এবং শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



আমাদের পেজ লাইক করুন