October 28, 2026, 11:37 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রূপগঞ্জে “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতঃ

মোঃ সাইফুল ইসলাম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মোঃ সাইফুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ১২ই এপ্রিল রবিবার তারাব পৌর অডিটোরিয়ামে এই সেমিনার আয়োজন করেন তারাব পৌরসভা ও রূপগঞ্জ উপজেলা প্রশাসন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-০১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুস সালাম। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ববি হাজ্জাজ বলেন- ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এদেশে শিক্ষার কোন মানোন্নয়ন হয়নি। বিভিন্ন সময় এদেশে শিক্ষা কমিশন করা হয়েছে কিন্তু সেই কমিশনের কোন ভিশন ছিলো না, তাই আমাদের মূল টার্গেট হচ্ছেে শিক্ষাকে জাতির কল্যানে নিয়ে আসা। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, উনি শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে একটি ভিশন নিয়ে কাজ করছেন।

আজকে আমাদের দেশে এইএসসি পাশ করার পর অনেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। যার ফলে বিশ্ববিদ্যালয়ে লটারি দিতে হয়। আমাদের টাগেট খুব অল্প। ৬৫ শতাংশ যেনো ভাল করে বাংলা বলতে পারে। লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর সুন্দর ভবন বানাচ্ছি, কিন্তু সুন্দর শিক্ষা ব্যবস্থা কি গড়ে উঠেছে? কারিকুলাম, ক্লাস রুম আর কনটেনসেন্সি। সঠিক শিক্ষা যেনো ক্লাস রুমে থাকে সেটা দেখতে হবে। প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকরা এগিয়ে আসেন। আগামী দিনগুলোতে শিক্ষার মান বদলাতে হবে। এখন আর আগের মতো ঐদিন নাই, ওপরে বসে একটা সিদ্ধান্ত নিবে সেটা হবে না। আপনারা শিক্ষকরা দায়িত্ব নেন। একসাথে কাজ করবো। সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গড়বো।

বিশেষ অতিথির বক্ত্যবে নারায়ণগঞ্জ- ১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, ২০২৬ সালে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ দেখতে চাই। এটার জন্য অগ্রণী ভূমিকা রাখার জন্য শিক্ষকদের ভূমিকার বিকল্প নেই। শিক্ষার মান যেনো জাতির কল্যানের জায়গায় যায় তার জন্য তারেক রহমানের সরকার কাজ করছে। বাংলাদেশে শিক্ষার মান কমে গিয়েছে। সরকার বিল্ডিং, সুন্দর লোক বানাতে পারবে কিন্তু মেধাবী ছাত্র বানাতে পারবে না। এটার জন্য শিক্ষকদের ভূমিকা বেশি। রূপগঞ্জের কোন ছাত্র যেনো অকালে ঝড়ে না যায় এর জন্য যা করা দরকার আমার ও আমাদের দলের পক্ষে তার ব্যবস্থা করবো। নতুন রূপগঞ্জ গড়ার জন্য, স্বপ্নের রূপগঞ্জ গড়ার জন্য নেমেছি। আমরা ইনশাআল্লাহ করবো।

মুখ্য আলোচক হিসেবে অধ্যাপক ড. মোঃ আবদুস সালাম বলেন, করোনা ও জুলাই যুদ্ধের কারণে লেখাপড়ার অনেক ক্ষতি হয়েছে। শিক্ষাকে বিশ্বে সেবাখাত হিসেবে দেখা হয়। বাংলাদেশে শিক্ষা বেশি আক্রান্ত হয়। প্রাথমিক শিক্ষাকে নিরাপদ করা দরকার। শিক্ষায় রাজনৈতিক প্রভাব বেশি, রাজনৈতিক প্রভাব থেকে শিক্ষাকে রক্ষা করতে হবে, ২০১০ সালের শিক্ষা কমিশন বর্তমান শিল্প বিপ্লবের সাথে সমন্বয়হীন, তাই শিক্ষাকে আরো আধুনিকায়ন ও যুগোপযোগী করার জন্য নতুন শিক্ষা কমিশন করা খুবই জরুরী।



আমাদের পেজ লাইক করুন