July 31, 2026, 10:13 pm
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

পাওনা টাকা চাইতে গেলে পাওনাদারের পরিবারের উপর হামলা, আহত-৬, থানায় মামলা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পাওনাদার পরিবার।
এ ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী পরিবার বাদী হয়ে দোয়ারাবাজার থানা-এ ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে।

এর আগে গত শনিবার (৪ এপ্রিল) উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন-এর পলিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, পলিরচর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে ফজলুর রহমানকে সৌদি আরব পাঠানোর কথা বলে একই গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে ধন মিয়া ৩ লাখ ২০ হাজার টাকা নেন। চুক্তি অনুযায়ী তিন মাসের মধ্যে বিদেশ পাঠানোর কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ভুক্তভোগীদের দাবি, ঘটনার দিন বিকেল ৩টার দিকে ফজলুর রহমানের বড় ভাই শালিক মিয়া পাওনা টাকা চাইতে গেলে ধন মিয়া ও তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শালিক মিয়া গুরুতর আহত হন। তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়।

হামলায় আহতদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা হাসপাতাল-এ নেওয়া হলে শালিক মিয়া ও হাসিনা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ধন মিয়া বিদেশ পাঠানোর নামে আরও একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন। তার প্রতারণার ফাঁদে পড়ে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তারা।

ভুক্তভোগী পরিবার দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে তরিকুল ইসলাম তালুকদার বলেন, “ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”



আমাদের পেজ লাইক করুন