রাজশাহী জেলা প্রতিনিধি: মো. মোমিন জাদরান
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল, রাজশাহী জেলার আয়োজনে দুর্গাপুরে এক মনোজ্ঞ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) বাদ জুম্মা দুর্গাপুর হাট মাঠ সংলগ্ন এলসিডিপি ভবনে এ প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মাইনুল হক, রাজশাহী জেলা যুবদলের সদস্য সোহেল রানা শহিদ, দুর্গাপুর পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান এবং রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট।
এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ মাহমুদ, শ্রমিক দলের আহ্বায়ক আলাউদ্দিন, সাবেক বিএনপি পৌর সেক্রেটারি মো. নুরুল প্রধান, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি জীবন আলী সবুজ (কোরবান) এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোমিন জাদরানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর ছাত্রদলের সদস্য সচিব এস এম সাকিব হাসান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন রাজিব, দাওকান্দি সরকারি কলেজ ছাত্রদলের সেক্রেটারি মো. মেহেদী হাসান বাপ্পি, উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মো. আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আবু তাহের উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রীতিভোজ পরিবেশন করা হয়।