June 1, 2026, 12:59 pm
শিরোনাম :
তারাকান্দায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আলোর পথে মনপুরা: ৯০ হাজার মানুষের স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে দ্বীপ উপজেলা নাসিরনগরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, ‎ নাসিরনগরে পরকীয়া প্রেমিকের বাড়িতে গিয়ে পাঁচ সন্তানের জননীর আত্মহত্যার চেষ্টা ভোলা চার আসনের সাবেক এমপি নাজিমুদ্দিন আলমের অস্ত্রোপচার সফল। কুরবানির ঈদকে ঘিরে নাসিরনগরের কামার পল্লীগুলোতে বেড়েছে হাতুরির টুং টাং শব্দ, ‎বেড়েছে ব্যস্ততা, ‎ নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক মনপুরায় জেলেদের মাঝে বিশেষ প্রণোদনার রেশম বিতরণ অনুষ্ঠিত নাসিরনগরে রাতের আঁধারে গোষ্ঠীগত দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর- লুটপাট। ‎ তিস্তা ব্রিজ টোল প্লাজায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ, আহত ৯
নোটিশ :

ভোলা-বরিশাল সেতু সংসদে অনুমোদন: প্রধানমন্ত্রীর প্রতি ভোলাবাসীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : দৈনিক ৩৬ জুলাই, ঢাকা।

নিজস্ব প্রতিবেদক :
দৈনিক ৩৬ জুলাই, ঢাকা।

দ্বীপ জেলা ভোলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ভোলা-বরিশাল সেতু প্রকল্প সংসদে উপস্থাপন ও অনুমোদন পাওয়ায় ভোলাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে।

ভোলা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ও আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বিষয়টি সংসদে উত্থাপন করেন। এ সময় মাননীয় স্পিকার মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এবং নুরুল ইসলাম নয়নের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ গুরুত্বপূর্ণ প্রকল্পটি আলোর মুখ দেখেছে বলে মনে করছেন স্থানীয়রা।

ভোলা-বরিশাল সেতু আন্দোলনের সাথে জড়িত যারা দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন ভোলাবাসী।

এদিকে, দ্রুত সেতুটি বাস্তবায়নের দাবিতে ভোলাবাসীর পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। এতে মাননীয় প্রধানমন্ত্রী, দেশনায়ক তারেক রহমান এবং সেতুমন্ত্রী রবিউল ইসলাম রবির প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

 



আমাদের পেজ লাইক করুন