আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.কে.এস রংপুর বিভাগীয় সভাপতি ড. খায়রুল আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সহ-সভাপতি আলহাজ্ব মো. মুজিবুর রহমান বীরবল, বিভাগীয় সচিব মো. আসাদুজ্জামান এবং সহ-শিক্ষা সচিব মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. ফারুক হোসেন আহমেদ।
এতে কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।