July 31, 2026, 10:07 pm
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

যাত্রাবাড়ী থানায় জিডি করতে গিয়ে হয়রানি, কনস্টেবল জহিরের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: দৈনিক ৩৬ জুলাই, যাত্রাবাড়ী, ঢাকা

নিজস্ব প্রতিবেদক:
দৈনিক ৩৬ জুলাই, যাত্রাবাড়ী, ঢাকা।

যাত্রাবাড়ী থানায় সাধারণ মানুষের জিডি বা অভিযোগ দায়ের করা যেন দিন দিন কঠিন হয়ে উঠছে। ভুক্তভোগীদের অভিযোগ, থানায় আইনি সহায়তা নিতে গেলে উল্টো হয়রানির শিকার হতে হচ্ছে।

অভিযোগ রয়েছে, জিডি বা অভিযোগ লিখতে গেলে দায়িত্বপ্রাপ্ত কম্পিউটার অপারেটর নানা অজুহাতে ভুক্তভোগীদের বাইরে পাঠিয়ে দেন। কখনো ব্যস্ততার কথা বলে বাইরে থেকে লিখে আনার পরামর্শ দেওয়া হয়, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এমনই একটি ঘটনা ঘটে ২০২৬ সালের ৭ এপ্রিল, মঙ্গলবার। এক ভুক্তভোগী জিডি করতে যাত্রাবাড়ী থানায় গেলে দায়িত্বে থাকা কনস্টেবল জহির (বিপি নং- ৯১১১১৩৬১৩৪) তাকে সহযোগিতা না করে কোনো সদুত্তর দেননি বলে অভিযোগ ওঠে।

পরে বিষয়টি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদকে ফোনে জানানো হলে, ভুক্তভোগী কনস্টেবল জহিরকে ফোনটি দিলে তিনি ওসির সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে তিনি ফোনটি পাশে থাকা এসআই অতনুর কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে কনস্টেবল জহির তাদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। তিনি উত্তেজিত হয়ে সাংবাদিকদের উদ্দেশে অশোভন মন্তব্য করেন এবং নিজেকে প্রশ্নাতীতভাবে উপস্থাপন করার চেষ্টা করেন।

ভুক্তভোগীদের দাবি, কনস্টেবল জহিরের এমন আচরণ নতুন নয়; বরং এটি নিয়মিত ঘটনা। এতে সাধারণ মানুষ ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত হচ্ছে।



আমাদের পেজ লাইক করুন