July 31, 2026, 11:11 pm
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

সুনামগঞ্জের জামালগঞ্জে ২০ লাখ টাকার ঘাট নির্মাণে পিলারের নিচে ভয়াবহ অনিয়মের অভিযোগ

ছাদিকুর রহমান স্বাধীন খাঁন উপজেলা প্রতিনিধি সুনামগঞ্জ

ছাদিকুর রহমান স্বাধীন খাঁন
উপজেলা প্রতিনিধি সুনামগঞ্জ

নির্মাণাধীন ঘাটের পিলারের নিচের অংশে চরম অনিয়ম ও অবহেলার চিত্র ফুটে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, পিলারের ভিত্তির চারপাশে মাটি সরে গিয়ে বড় ধরনের ফাঁকা জায়গা তৈরি হয়েছে, যা নির্মাণের মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
বিশেষ করে, পিলারটি যে বেইসের উপর দাঁড়িয়ে আছে, তার নিচে পর্যাপ্ত মাটি ভরাট বা শক্ত কংক্রিট সাপোর্টের কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এতে করে পুরো পিলারটি কার্যত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রকৌশল মানদণ্ড অনুযায়ী, এমন ভিত্তি দিয়ে স্থায়ী কোনো কাঠামো নির্মাণ করা নিরাপদ নয়।
স্থানীয়দের অভিযোগ, কাজের শুরু থেকেই তদারকির ঘাটতি ছিল এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে নিম্নমানের নির্মাণকাজ হয়েছে। তাদের দাবি,এভাবে কাজ করলে বর্ষা মৌসুমে পানির স্রোতে পিলার দেবে গিয়ে পুরো ঘাট ভেঙে পড়তে পারে।”
এছাড়া, ছবি চিত্র পিলারের নিচে মাটি ধসে যাওয়ার স্পষ্ট চিহ্ন রয়েছে, যা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
এ অবস্থায় দ্রুত স্বাধীন তদন্ত কমিটি গঠন করে কাজের মান যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।



আমাদের পেজ লাইক করুন