July 31, 2026, 11:12 pm
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে চোরাই মালামালসহ ০২ জন গ্রেফতার

মোঃ আক্তার হোসেন, উপজেলা প্রতিনিধি

মোঃ আক্তার হোসেন,
উপজেলা প্রতিনিধি,
দৈনিক ৩৬ জুলাই বোরহানউদ্দিন ভোলা।

 

ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম চোর চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রামের বাসিন্দা মোহাম্মদ নুরনবী (৩৭)-এর বসত ঘরে চুরির ঘটনায় মামলা রুজু হওয়ার পরেই তদন্তে নামে বোরহানউদ্দিন থানা পুলিশ। তথ্য-প্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের সহায়তায় দ্রুততম সময়ে আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: ১. মো: রিপন (২৬), ২. মো: রফিক (৫০), উভয় থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা

উদ্ধারকৃত মালামাল: গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি যাওয়া একটি বৈদ্যুতিক পানির পাম্প এবং ৯০ ফুট সুতার জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালগুলো বাদী শনাক্ত করেছেন এবং আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন