October 28, 2026, 6:13 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কুলিয়ারচরে অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ষ্ট্যাফ রিপোর্টার

ষ্ট্যাফ রিপোর্টার
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জেলা পুলিশের চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়ে জেলা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান চালিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় ৫ এপ্রিল ২০২৬ তারিখে কুলিয়ারচর থানার একটি দল গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার সালুয়া ইউনিয়নের বাজরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন এসআই সুজন বিশ্বাস। তার সঙ্গে ছিলেন থানার অন্যান্য সদস্যরা। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



আমাদের পেজ লাইক করুন