October 28, 2026, 6:13 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

দোয়ারাবাজারে মাদ্রাসা শিক্ষককে ছুরিকাঘাতে জখম

রফিকুল ইসলাম সুনামগঞ্জপ্রতিনিধি:

রফিকুল ইসলাম
সুনামগঞ্জপ্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাতের আঁধারে মাওলানা মোঃ খোরশেদ আলম (৪৩) নামের এক মাদরাসা শিক্ষককে ছুরিকাঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তিঙ্গের গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তিঙ্গের গাঁও গ্রামের বাসিন্দা মাওলানা মোঃ খোরশেদ আলম স্থানীয় একটি মহিলা মাদরাসার মুহতামীম হিসেবে কর্মরত।

গত মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১টার দিকে নিজ বাড়ির নিকট সড়কে হামলার শিকার হন।
তিনি অভিযোগে উল্লেখ করেন, সিলেট থেকে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে নামাজ শেষে বাড়ির দক্ষিণ পাশে পাকা সড়কে পৌঁছালে অজ্ঞাতনামা এক ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায় এবং কিছু বুঝে উঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করে এবং দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার শরীরে একাধিক সেলাই দিয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আমাদের পেজ লাইক করুন