July 28, 2026, 10:16 pm
শিরোনাম :
‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক জেলা এনসিপির সংবাদ সম্মেলন আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী
নোটিশ :

চরমোনাই ঘাটে ডুবে গেল সুরেশ্বরের মানিক-৪ লঞ্চ, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

মোঃ লোকমান হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধি

মোঃ লোকমান হোসেন,
ভ্রাম্যমান প্রতিনিধি, দৈনিক ৩৬ জুলাই, চরমোনাই (বরিশাল)

আজ সকালে বরিশালের চরমোনাই ঘাটে সুরেশ্বরগামী মানিক-৪ নামের একটি লঞ্চ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চটি ঘাটে বাধা অবস্থায় ছিল। ভাটার সময় পানির স্তর কমে গেলে লঞ্চটি নিচে ঠেকে গিয়ে একপাশে কাত হয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই সবার সামনে ডুবে যায়।

লঞ্চটিতে থাকা যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লঞ্চটি মুন্সিগঞ্জ থেকে চরমোনাই মাহফিলের যাত্রী নিয়ে এসে ঘাটে ভিড়েছিল।

ঘটনার পর স্থানীয়রা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তবে এখন পর্যন্ত লঞ্চটি পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।



আমাদের পেজ লাইক করুন