July 28, 2026, 7:03 pm
শিরোনাম :
‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক জেলা এনসিপির সংবাদ সম্মেলন আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী
নোটিশ :

ভূমধ্যসাগরে প্রাণ হারানো ফাহিমের পরিবারের পাশে দোয়ারাবাজারের ইউএনও

রফিকুল ইসলাম সুনামগঞ্জ প্রতিনিধি:

রফিকুল ইসলাম
সুনামগঞ্জ প্রতিনিধি:

ভূমধ্যসাগরে মর্মান্তিকভাবে প্রাণ হারানো দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের কবিরনগর গ্রামের বাসিন্দা মোঃ ফাহিম আহমেদ মুন্না (১৯)-এর বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরূপ রতন সিংহ।

রবিবার (২৯ মার্চ) তিনি নিহত ফাহিমের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের আহ্বান জানান।

উল্লেখ্য, ফাহিম আহমেদ মুন্না উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারান। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, ফাহিম ছিলেন ভদ্র ও মেধাবী যুবক। তার এমন করুণ মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোক বিরাজ করছে।



আমাদের পেজ লাইক করুন