October 27, 2026, 4:37 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় বনাঢ্য আয়োজনে ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,

‎
মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,
‎
‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
‎দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আজ বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে।

ভোরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয়  দিবসের শুভ সূচনা হয়। কর্মসূচির প্রথমেই উপজেলা কেন্দ্রীয়  মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে সকল শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, পুলিশ,উপজেলা বিএনপির নেতৃবৃন্দ,সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ।

‎সকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও  জাতীয় সঙ্গীত পরিবেশন  শেষে পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউটস এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। দুপুরে  উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় । উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য, ‎জনাবএম এ হান্নান (এমপি)



আমাদের পেজ লাইক করুন