October 28, 2026, 10:23 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বোরহানউদ্দিনে কুতুবা ইউনিয়নের হত দরিদ্র, দুস্ত-অসহায় মানুষের বিজিএফ চাল নিয়ে চরম দুর্নীতি

বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি।
দৈনিক ৩৬ জুলাই বোরহানউদ্দিন ভোলা।

বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নে হতদরিদ্র, দুস্ত অসহায় পরিবারের জন্য ১০ কেজি করে বরাদ্দকৃত চাল নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কতিপয় বিএনপি নেতাদের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, এসব চাল উপজেলার খোকন পাটোয়ারীর ব্রিক ফিল্ডে বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভরে গোপনে গোডাউন থেকে বের করে বিক্রির উদ্দেশ্যে রায়হান পরিবহনের মাধ্যমে সরানো হচ্ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির দাবি, ব্যবহৃত গাড়িটি কুতুবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ জাহান চৌধুরীর মালিকানাধীন।

এদিকে কুতুবা ইউনিয়ন বিএনপির কয়েকটি অঙ্গ সংগঠনের নাম প্রকাশে অনিচ্ছুক কিছু দায়িত্বশীল ব্যক্তির দাবি, এই ঘটনার সাথে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, এ্যাড. কাজি মোঃ আজম এর সম্পৃক্ততা রয়েছে।
তবে আজম কাজী বিষয়টি অস্বীকার করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন, এমনকি যারা অনলাইনে তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী দেন।
তবে সাধারণ মানুষের সন্দেহ হলে গাড়িটি আটকে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত চালগুলো জনতার হাতে ধরা পড়ে। পরবর্তীতে ক্ষুব্ধ জনতা চালগুলো ছিনিয়ে নেয়।
গরিবের হক নিয়ে এমন অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এলাকাবাসী।

এদিকে, বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ জাহান চৌধুরীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সকল দলীয় পদ স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
রোববার (২২ মার্চ) উপজেলা বিএনপির আহবায়িকা মাফরুজা সুলতানা ও সদস্য সচিব এ্যাড. কাজি আজম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা নিশ্চিত করা হয়।



আমাদের পেজ লাইক করুন