October 28, 2026, 6:17 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

হোসেনপুরে অব্যাহত মাটি কাটা, ফের ভ্রাম্যমাণ আদালতের অভিযান—জরিমানা ১ লাখ টাকা

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল ষ্ট্যাফ রিপোর্টার

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
ষ্ট্যাফ রিপোর্টার,

কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলায় তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত আবারও অভিযান চালিয়েছে। এ সময় জড়িতদের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (১৬ মার্চ) দুপুরের দিকে হোসেনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাইছমা এলাকায় উপজেলা প্রশাসনের এই অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থলে মাটি কাটার কার্যক্রম চলতে দেখা যায়।

অভিযানে স্থানীয় বাসিন্দা মোঃ আমিনুল ইসলাম ও আশরাফুল ইসলামকে তাদের তিন ফসলি জমি থেকে মাটি উত্তোলন ও বিক্রির সঙ্গে জড়িত পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাদের ১ লাখ টাকা জরিমানা করেন।

এ সময় একটি ভেকু মেশিন ও দুটি লড়ি ট্রাক জব্দ করা হয়। পরে জরিমানা আদায়ের পর জব্দকৃত যন্ত্রপাতি ও যানবাহন ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একই অপরাধে এর আগে অভিযুক্তদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু এরপরও তারা কার্যক্রম বন্ধ না করায় প্রশাসন পুনরায় অভিযান চালায়।

অভিযানকালে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম, ওসি (তদন্ত) লিমনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন, কৃষি জমি নষ্ট করে মাটি বিক্রি করা আইনত দণ্ডনীয় এবং পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
হোসেনপুর থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, অবৈধ মাটি কাটা প্রতিরোধে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



আমাদের পেজ লাইক করুন