October 27, 2026, 4:37 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়াও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত,

‎ ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি

‎
‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,
‎
‎সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাদী দল (বিএনপি) ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্যদেরকে সংবর্ধনা,আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (১৬ ই মার্চ) নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিশাল এই সংবর্ধনা,আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
‎এসময় তিনি বলেন, আমাদের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহমর্মিতা ও অন্তর্ভুক্তির রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। জনগণের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় এমন কাজ আপনারা করবেন না। যে কাজ করে জনগণের ভালোবাসা পাওয়া যায়, জনগণকে সম্পৃক্ত করা যায় সেই কাজ করতে হবে।যারা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করবেন, দলের ক্ষতি করবেন, যারা জনগণের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দূরত্ব সৃষ্টি করবেন তাদের পরিণতি ভালো হবে না।কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর জনগণের আস্থা আছে। সেই আস্থার কারণেই বিএনপিকে ক্ষমতায় বসিয়েছেন।
‎
‎উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ,
‎সাবেক জেলা বিএনপির সভাপতি ও সাবেক ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি,
‎জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম শফিক,
‎সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলী আজম,
‎সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন,আসাদুল করীম রিপন,
‎কোষাধ্যক্ষ মিজানুর রহমান,
‎জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আলম,
‎জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক একেএম আমিনুল ইসলাম,
‎বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল সাত্তার,
‎মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো আবদুল কাদির, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোহাম্মদ রাফিজ মিয়া,
‎বীর মুক্তিযোদ্ধা আবদুল বাকী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম বশির উদ্দিন তুহিন,
‎উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কেএম খালেদ
‎,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,
‎উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ওমরাও খান,
‎উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন,
‎সাবেক চেয়ারম্যান আবুল হোসেন,
‎সাবেক চেয়ারম্যান হাজ্বী বরকত উল্লাহ,
‎কুন্ডা ইউপি চেয়ারম্যান এডভোকেট নাসিরউদ্দিন ভূইঁয়া।
‎সভায় জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



আমাদের পেজ লাইক করুন