মোঃশাহ পরান আরিফ লক্ষ্মীপুর |
অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। আজ রবিবার দুপুর ২টায় নির্ধারিত হবে কার ভাগ্যে জুটতে যাচ্ছে জনপ্রিয় ইউটিউবার মোজাহের ভাইয়ের উপহার দেওয়া স্বপ্নের Yamaha R15M বাইকটি। ৪ মিলিয়ন সাবস্ক্রাইবার মাইলফলক ছোঁয়ার এই বিশেষ আয়োজন ঘিরে সারা দেশে বইছে টানটান উত্তেজনা।
লটারিতে নাম আসার পাশাপাশি বিজয়ীকে একটি বিশেষ শর্ত পূরণ করতে হবে। মোজাহের ভাই জানিয়েছেন, বিজয়ী ব্যক্তিকে অবশ্যই প্রমাণ দিতে হবে যে তিনি অন্তত ৫ জন মানুষকে মোজাহের ভাইয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েছেন। এই ৫ জন মানুষের সাবস্ক্রাইব করার ছবি বা স্ক্রিনশট বিজয়ীকে তার নিজের মোবাইলে তুলে রাখতে হবে এবং পুরস্কার গ্রহণের সময় তা প্রদর্শন করতে হবে। যথাযথ প্রমাণ দেখাতে না পারলে বিজয়ী হওয়ার সুযোগ হাতছাড়া হতে পারে।
আজ দুপুর ২টায় মোজাহের ভাইয়ের অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব থেকে সরাসরি লাইভে লটারিটি অনুষ্ঠিত হবে। ৮ বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে ডিজিটাল প্রক্রিয়ায় স্বচ্ছতার সাথে ১ জন বিজয়ীকে নির্বাচন করা হবে
এই লটারি উপলক্ষে কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি বা অগ্রিম টাকা লেনদেন করবেন না। যারা মোজাহের ভাইয়ের নাম করে টাকা দাবি করবে, তারা সবাই প্রতারক।
আজকের এই মহা-আয়োজনে কার মুখে ফুটবে জয়ের হাসি? জানতে চোখ রাখুন মোজাহের ভাইয়ের লাইভে এবং আমাদের নিউজ পোর্টালে।