October 28, 2026, 12:23 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কোনো ধরনের ঘুষ ও দুর্নীতি সহ্য করা হবে না, সরকারের দেওয়া বেতন দিয়েই সৎ জীবনযাপনের আহ্বান

রফিকুল ইসলাম সুনামগঞ্জ প্রতিনিধি:

রফিকুল ইসলাম সুনামগঞ্জ প্রতিনিধি:

সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে সরকারের দেওয়া বেতন দিয়ে সৎভাবে জীবনযাপনের আহ্বান জানিয়েছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

রবিবার (১৫ মার্চ) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার বলেন, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলি মানুষকে সঠিক পথে পরিচালিত করে। তাই প্রত্যেককে নিজের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করে সমাজে ন্যায়, সততা ও মানবিকতা প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, পরিবর্তনের জন্য সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একসঙ্গে কাজ করতে হবে। বিগত সময়ে যা কিছু হয়েছে তা ভুলে গিয়ে নতুনভাবে কাজ শুরু করার আহ্বান জানিয়ে তিনি বলেন,ওই অধ্যায় শেষ। এখন থেকে কোনো ধরনের ঘুষ ও দুর্নীতি সহ্য করা হবে না। আমরা সরকার থেকে যে বেতন পাই, সেই অর্থ দিয়েই সৎভাবে জীবন পরিচালনার চেষ্টা করতে হবে। এতে করে সাধারণ জনগণ সঠিক ও নির্ভরযোগ্য সেবা পাবে।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে একজন মৃত ব্যক্তিকে নিয়েও ব্যবসা করা হয়েছে। তার নাম ব্যবহার করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে সরকার থেকে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। ভবিষ্যতে এমন বাংলাদেশ আমরা আর দেখতে চাই না বলেও মন্তব্য করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।



আমাদের পেজ লাইক করুন