July 29, 2026, 11:22 pm
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

ভোলার যাত্রীদের জন্য বড় সুখবর: ঈদ যাত্রায় বসিলা ব্রিজের নিচ থেকে লঞ্চ চলবে

ভ্রাম্যমান প্রতিনিধি, দৈনিক ৩৬ জুলাই ঢাকা

ভ্রাম্যমান প্রতিনিধি, দৈনিক ৩৬ জুলাই ঢাকা

আসন্ন ঈদ যাত্রাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে ভোলাসহ দক্ষিণাঞ্চলের যাত্রীদের জন্য নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। রাজধানীর বসিলা ব্রিজের নিচের ঘাট থেকে ভোলার লঞ্চ ছেড়ে যাবে। এছাড়াও গাবতলির আমিনবাজার ব্রিজের নিচ থেকেও লঞ্চ চলাচলের পরিকল্পনা রয়েছে।
আগামী ১৭ মার্চ বসিলা লঞ্চঘাট থেকে কয়েকটি লঞ্চ নির্ধারিত সময়সূচি অনুযায়ী দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাত্রা করবে।
সময়সূচি:
🕖 সকাল ৭টা – এমবি টিপু (ইলিশা)
🕗 সকাল ৮টা – ইমাম হাসান-৫ (শরীয়তপুর)
🕘 এরপর – ঈগল-৪ (চাঁদপুর)
🕛 দুপুর ১২টা – টিপু-৬ (ইলিশা)
🕔 বিকাল ৫টা – এমবি ইয়াদ-১ (ইলিশা)
জানা গেছে, প্রতিদিন এই বসিলা ঘাট থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য মোট ৬টি লঞ্চ চলাচল করবে। এতে ঈদের সময় সদরঘাটের চাপ কমবে এবং যাত্রীরা সহজে গন্তব্যে যেতে পারবেন।
ভোলা ও আশপাশের জেলার যাত্রীদের জন্য এটি স্বস্তির খবর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



আমাদের পেজ লাইক করুন