October 29, 2026, 4:19 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নাসিরনগর উপজেলা সদরের একটি তিনতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে দুঃসাহসিক চুরি,

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি
‎
‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের শীলপাড়ায় একটি তিনতলা ভবনের ফ্ল্যাট বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। আলমারি ভেঙে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটের অভিযোগ উঠেছে।
‎
‎নাসিরনগর উপজেলা সদরের প্রাথমিক শিক্ষক সমিতির মার্কেট সংলগ্ন শীলপাড়ায় নাসিরনগর সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো: মাঈন উদ্দীন শান্তর মালিকানাধীন একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন একই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রওশন আরা আহম্মদ আঁখি। ভবনের দ্বিতীয় তলায় বসবাস করেন বাড়ির মালিক মো: মাঈন উদ্দীন শান্ত নিজেই।
‎
‎রওশন আরা আহম্মদ আঁখির স্বামী ঢাকায় চাকরি করেন। সন্তান ও বাবাকে নিয়ে নাসিরনগরের এই বাসায় বসবাস করেন রওশন আরা আহম্মদ আঁখি।
‎রমজানের শুরুতে (১৯ ফেব্রুয়ারি) ছুটি কাটাতে বাসায় তালা দিয়ে তিনি সন্তানকে নিয়ে স্বামীর কাছে ঢাকায় চলে যান। এ সময় নিকটাত্মীয়রা মাঝেমধ্যে এসে বাসাটি দেখে যেতেন।
‎
‎বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বাড়ির মালিক মাঈন উদ্দীন শান্ত তিনতলায় গিয়ে দেখেন ভাড়াটিয়ার বাসার দরজা খোলা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ভেতরে উঁকি দিয়ে চুরির ঘটনা দেখতে পান।
‎ঘরে ঢুকে দেখা যায়, স্টিলের আলমারি ভেঙে ড্রয়ারগুলো খুলে কাপড়চোপড় ও বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করে ফেলে রাখা হয়েছে। ওয়ারড্রোবের ভেতরের জিনিসপত্রও তছনছ অবস্থায় পড়ে আছে। মেঝেতে পড়ে ছিল স্বর্ণের খালি বাক্স। ঘরের বিছানাপত্রসহ প্রায় সবকিছুই তছনছ করা হয়েছে।
‎
‎ঘটনা বুঝতে পেরে প্রভাষক মাঈন উদ্দীন শান্ত তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে ভাড়াটিয়া প্রভাষক রওশন আরা আঁখিকে এবং নাসিরনগর থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করেন। পরে বিকেলে নাসিরনগর থানার এসআই সুমন চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
‎নাসিরনগর উপজেলা সদরের রাস্তার পাশে জনবহুল এই জায়গায় চুরির ঘটানায় জনমনে আতংক সৃষ্টি হয়েছে।



আমাদের পেজ লাইক করুন