October 27, 2026, 4:37 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

উপজেলা চেয়ারম্যান হিসেবে কেএম বশির উদ্দিন তুহিনকে দেখতে চান নাসিরনগর উপজেলার সর্বস্তরের জনগণ,

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি
‎
‎ব্রাক্ষণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক  আলোচনা শুরু হয়েছে।
‎এরই ধারাবাহিকতায় নাসিরনগর উপজেলার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কেএম বশির উদ্দিন তুহিনকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
‎
‎স্থানীয়দের মতে,
‎দীর্ঘদিন ধরে তিনি নাসিরনগর উপজেলার গরিব, অসহায় ও মেহনতী মানুষের পাশে থেকে নীরবে কাজ করে যাচ্ছেন। সামাজিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবিক সহায়তা এবং শিক্ষা বিস্তারে তাঁর অবদান ইতোমধ্যেই এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
‎
‎রাজনৈতিক জীবনে কেএম বশির উদ্দিন তুহিন বর্তমানে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
‎এছাড়াও তিনি কেন্দ্রীয় জিসাস এর সহ সভাপতি ও ব্রাক্ষণবাড়ীয়া জেলা বিএনপির সদস্য হিসেবে দলকে সংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
‎
‎স্থানীয় সচেতন মহলের দাবী,
‎নাসিরনগর উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় জনাব কেএম বশির উদ্দিন তুহিন একজন যোগ্য, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব।
‎তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাঁকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান নাসিরনগর উপজেলার সর্বস্তরের জনগণ।



আমাদের পেজ লাইক করুন